বার্থ ডে বয় বরুণ ধাওয়ান : একঝলকে আপকামিং ছবিগুলি

Updated : Apr 23, 2021 22:03
|
Editorji News Desk

ছেলেবেলা থেকেই ফিল্মি দুনিয়াকে ভীষণ কাছ থেকে দেখেছিলেন। তবে ক্যামেরার সামনে নিজের প্রথমবার দাঁড়ানোর অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা। ২০১২-তে করণ জোহারের 'স্টুডেন্ট অফ দা ইয়ার' ছবির মাধ্যমে ক্যামেরার সামনে আসেন তিনি। আর সেটাই ছিল তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। সেই ছবিই বদলে দিয়েছিলেন বরুণ ধাওয়ানের জীবন। আর অভিনয়ের পাশাপাশি নিজের সিগনেচার হাসি দিয়ে প্রথম দিন থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। এরপর একাধিক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। দেখতে দেখতে ৮ বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। আরও অনেকটা পথ বাকি রয়েছে তাঁর। ৩৪তম জন্মদিনে দেখে নেওয়া যাক বরুণের আপকামিং ছবিগুলি।

বেদিয়া

বেদিয়া ছবির মুখ্যচরিত্রে অভিনয় করবেন বরুণ। সেখানে তাঁকে এমন একটি চরিত্রে দেখা যাবে যে পূর্ণিমার রাতে নেকড়েতে পরিণত হয়ে যায়। ছবিটি পরিচালনা করবেন অমর কৌশিক। এই হরর ছবিতে বরুণ ছাড়া রয়েছে কৃতি শ্যানন। ২০২২-এর ১৪ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

যুগ যুগ জিও

রোম্যান্টিক ড্রামা 'যুগ যুগ জিও'-র মতো ছবি রয়েছে বরুণের ঝুলিতে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর ও কিয়ারা আডবানী।

রণভূমি

শুধু রোম্যান্টিক ড্রামাই নয়, বরুণের আপকামিং ছবির তালিকায় রয়েছে অ্যাকশন ছবিও। 'রণভূমি' প্রযোজনা করবেন করণ জোহর। এই ছবিতে জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বার্থ ডে বয়।

সনকি

তামিল থ্রিলার ছবির হিন্দি রিমেক 'সনকি'-তে দেখা যাবে বরুণকে। এই ছবিতে এমন এক পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে, যিনি তদন্তের সময় দুর্ঘটনায় নিজের একটি পা খুইয়েছিলেন।

Varun DhawanVarun Dhawan birthday

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ