উপসর্গ রয়েছে, কিন্তু কোভিড পজিটিভ রিপোর্ট নেই, এমন ক্ষেত্রে হাসপাতালে ভর্তি নিতেই হবে রোগীকে, জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিড পজিটিভ রিপোর্ট না থাকলেও প্রয়োজন হলে অক্সিজেন এবং ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে অন্যান্য কোভিড রোগীর মতোই। রোগী অন্য রাজ্যের বাসিন্দা হলেও কিমবা পরিচয় পত্রে অন্য রাজ্যের ঠিকানা থাকলেও, দেশের যে কোনও জায়গার হাসপাতালেই চিকিৎসা দিতে হবে তাঁকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই এল কেন্দ্রের নয়া নির্দেশিকা।
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কোভিড পজিটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক নয়, এই নির্দেশিকা আগেই জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।