করোনা আবহে এবার রথের চাকা গড়াবে না মায়াপুরে। প্রতিবছর যে রথযাত্রা হয় মায়াপুর ইস্কনে, এবার তা কোভিডের কারণে বন্ধ থাকছে। প্রতিবছর রাজাপুর থেকে ৩ টি রথ আসে ইস্কন মন্দিরে। সুসজ্জিত তিনটি রথের একটিতে জগন্নাথ, একটিতে সুভদ্রা ও একটিতে থাকতেন বলভদ্র। কিন্তু এবছর সেই তিনটি রথ বন্ধ থাকছে এই বছর আর রাজাপুর থেকে আসবে না রথ। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে এবছর একটি ছোটো রথ হবে ইস্কন মায়াপুর।
রথের দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে মায়াপুর ইস্কনের মেন গেট। পরে আবার সেই গেট সর্বসাধারণের জন্য খোলা হবে।
কোভিড বিধি মেনে ৫০ জন করে আবার ঢুকতে পারবে মন্দিরে।