হিমাচল প্রদেশের কিন্নরে ভয়াবহ ভূমিধ্বসে প্রাণ হারালেন পর্যটক-সহ অন্তত ৯ জন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালের এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
এই ঘটনার ছবি ক্যামেরায় ধরা পড়েছে৷ সাংলা-চিটকুলার রাস্তায় ভয়াবহ ধ্বস নামে রবিবার সকালে। একদল পর্যটক চিটকুলা থেকে সাংলায় যাচ্ছিলেন। তাঁদের গাড়ির উপর একের পর এক বোল্ডার আছড়ে পড়ে।
প্রবল গতিতে ছুটে আসা বোল্ডারগুলি বেশ কিছু বাড়ি এবং গাড়ির ক্ষতি করেছে৷ ক্ষতি হয়েছে চাষের জমিরও। একটি ব্রিজও ভেঙে গিয়েছে।