টলিপাড়ার নানা মহলে আঁচ পাওয়া যাচ্ছিল বিগত কয়েক মাস ধরেই। অবশেষে সম্পর্কে ঘুন ধরার জল্পনাই সত্যি হল। অভিনেত্রী নুসরত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠালেন স্বামী নিখিল জৈন। তবে সংবাদমাধ্যমকে নিখিল জানিয়েছেন, এই বিষয়ে এখন আর মুখ খুলবেন না তিনি।
ব্যক্তিগত জীবন হোক, বা রাজনৈতিক কারণ, ঘনঘন খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। বিগত মাস দেড়েক ধরেই নিখিল-নুসরতের সম্পর্কে ভাঙ্গন ধরেছে বলে শোনা যাচ্ছিল। অভিনেতা যশের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতাই নাকি ভাঙ্গনের পেছনে মূল কারণ। বেশ কিছুদিন ধরে আলাদা বাড়িতেও থাকছিলেন নুসরত।