আগামী মাস থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ব বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে, রাজ্য সরকারের তরফে জারি নয়া নির্দেশিকা। নতুন বছরে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে ২ অগাস্ট। স্নাতকে ভর্তির প্রক্রিয়া শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
বোর্ডের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই স্নাতক স্তরে ভর্তি করানোর সওয়াল করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, কলেজে ও বিশ্ব-বিদ্যালয়ে ভর্তিতে আর নেওয়া হবে না কোনও প্রবেশিকা পরীক্ষা। কিন্তু প্রেসিডেন্সি সহ আরও কিছু বিশ্ব- বিদ্যালয় সেক্ষেত্রে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইচ্ছেপ্রকাশ করেছে। ভর্তির জন্য এখন থেকে আর নেওয়া যাবে না কোনও আবেদন ফি।
এছাড়াও আগামী ১ অক্টোবর থেকে সব কলেজে শুরু করতে হবে ক্লাস। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই প্রক্রিয়া মোটামুটি গোটা মাস ধরেই চলা কথা। তবে ক্লাস অনলাইন হবে নাকি অফলাইন হবে তা নির্ভর করছে তৎকালীন পরিস্থিতির ওপর।