সোমবার ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা করা হল দিল্লিতে। 'মণিকর্নিকা : দা কুইন অফ ঝাঁসি' এবং 'পাঙ্গা' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কঙ্গনা রানাওয়াত। এই নিয়ে মোট ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হল তাঁকে। সেরা হিন্দি ছবির পুরস্কার তুলে দেওয়া হয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের 'ছিঁছোড়ে'-র হাতে। এছাড়া যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী ও দক্ষিণী তারকা ধনুশ। 'কেসরি' ছবির 'তেরি মিট্টি' গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন বি প্রাক। অস্কারে ঠাঁই না পেলেও সেরা সিনেম্যাটোগ্রাফির পুরস্কার জিতেছে মালয়ালম ছবি 'জাল্লিকাট্টু'।