ফের মধ্যযুগীয় বর্বরতা। উগ্র ধর্মান্ধতার শিকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের এক প্রবীন ব্যক্তি।উত্তরপ্রদেশের গাজিয়বাদের ঘটনা। মসজিদে যাওয়ার সময় এক প্রবীন মুসলিম ব্যক্তিকে ঘিরে ধরে ধরেন উগ্র হিন্দুত্ববাদীরা। আবদুল সামাদ নামে ওই ব্যক্তিকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর দাড়ি কামিয়ে দেওয়া ও ওই প্রবীন ব্যক্তির। এইসময় হামলাকারীদের জয় শ্রীরাম স্লোগান দিতেও শোনা যায়। নক্কারজনক এই ঘটনার ছবি নিমেষেই ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে প্রবীন ব্যক্তি হামলাকারীদের কাছে দাড়ি না কাটার অনুরোধ করছেন, কিন্তু কোনও অনুরোধই থামাতে পারেনি এই বর্বরোচিত আক্রমনকে। গোটা ঘটনায় প্রবেশ গুজ্জর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । বাকি হামলাকারীদের খোঁজ চালাচ্ছে পুলিস।