মুর্শিদাবাদের কান্দির রাজা মনীন্দ্র চন্দ্র গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রুমানা সুলতানা। এবছর সে উচ্চমাধ্যমিকে ৫০০ তে ৪৯৯ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে ।লেখাপড়ার বাইরে কবিতা লেখার অভ্যাস রয়েছে রুমানার । ভবিষ্যতে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে চায়। রুমানার বাবা রবিউল আলম ভরতপুরের গোসাবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন ও শিক্ষিকা। করোনা আবহে পরীক্ষায় না বসতে পারার আফসোস রয়েছে রুমানার।
মাধ্যমিকে ভালো ফল করার পর উচ্চমাধ্যমিকে আরও ভালো ফল করার লক্ষ্য ছিল । বিশেষ ফর্মুলায় বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে রাজ্যে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছে রুমানা।