চিনা সীমান্তে বাড়তি সেনা মোতায়েন ভারতের, বেজিংকে বার্তা সেনা প্রধানের

Updated : May 29, 2021 15:00
|
Editorji News Desk

ভারত-চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বাড়তি সতর্কতা নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি বিশেষ নজর রাখা হচ্ছে চিনা বাহিনীর গতিবিধির উপর। শুক্রবার এই খবর জানিয়েছেন সেনা প্রধান এম এম নারাভানে। তিনি বলেন, প্যাংগং লেক থেকে সেনা সরানো হয়নি। ভারত চায় ২০২০ সালের এপ্রিল মাসের অবস্থায় ফিরে আসুক। সেনা প্রধানের কথায়,  ভারত চিনকে স্পষ্ট করে জানিয়েছে উভয় পক্ষের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই সেনা সরানো হতে পারে। ভারতের দাবি, পূর্ব লাদাখে ৫০ থেকে ৬০ হাজার সেনা মোতায়েন করেছে চিন। ফলে পাল্টা সেনা মোতায়েন করতে হয়েছে ভারতকেও। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে দেপসাং, গোগরা অন্যান্য পয়েন্টে শান্তিপূর্ণ সহাবস্থান চাইছে ভারত।

Indian armyLadakh

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক