চলতি মাসের সম্প্রসারণে দলিত, মহিলা, অনগ্রসর (ওবিসি) এবং কৃষক সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি স্থান পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ, তাঁর পদক্ষেপ অনেকে পছন্দ করছেন না।
সোমবার, বাদল অধিবেশনের প্রথম দিন বিরোধীদের হট্টগোলকে এ ভাবেই কটাক্ষ করেছেন তিনি।লোকসভার নেতা হিসেবে বক্তৃতার সময় বিরোধীদের হট্টগোলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘তাঁর ইচ্ছে ছিল মন্ত্রিসভার নতুন সদস্যদের সভায় পরিচয় করিয়ে দেবেন।প্রধানমন্ত্রী বলেন, তাতে দেখছি অনেকেই খুশি নন।
সোমবার ’বাদল অধিবেশনের শুরুতেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি, কৃষি আইন বাতিল ও কৃষক আন্দোলন নিয়ে সংসদে ঝড় তোলেন বিরোধীরা। বিরোধীদের হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও লোকসভা।