আজ বিকাল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। PMO-র ট্যুইটার হ্যান্ডেল থেকে একথা জানানো হয়েছে।গত ২০ এপ্রিলে প্রধানমন্ত্রী ট্যুইট করে জানিয়েছিলেন তিনি জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন। এরঠিক দেড় মাস পর ফের জাতির উদ্দেশে ভাষণ রাখতে চলেছেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির মোকাবিলায় কোন পরিকল্পনায় এগোচ্ছে গোটা দেশ, সে সম্পর্কে অবহিত করতেই প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।পাশাপাশি মোদী ভ্যাকসিন নিয়ে কোনও ঘোষণা করেন কিনা সেদিকও নজর থাকবে দেশের।
গত কয়েকদিন ধরে দেশে সংক্রমণ কমছে। এদিন দৈনিক আক্রান্ত ১ লক্ষ হয়েছে। এই পরিস্থিতিতে মোদী সকলকে সাবধানতা অবলম্বন করে চলার আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে।কারণ সোমবার থেকেই দিল্লি-মুম্বই-সহ দেশের নানা প্রান্তে ফের আনলক প্রক্রিয়া শুরু হয়েছে।