আটক জওয়ানের মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের নাম জানানো হোক, সরকারকে বলল মাওবাদীরা

Updated : Apr 07, 2021 07:23
|
Editorji News Desk

মাওবাদীদেরআহাতে আটক জওয়ানের মুক্তির জন্য মধ্যস্থতাকারীদের নাম জানাক সরকার। হামলার ৪ দিন পর ছত্তীসগঢ় সরকারের কাছে এই দাবি জানিয়েছে মাওবাদী সংগঠন। তারা জানিয়েছে, ঘটনার দিন এক সিআরপিএফ জওয়ানকে আটক করে তারা। ওই জওয়ানই বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। মাওবাদী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জওয়ান সুরক্ষিত আছেন। মাওবাদীদের পক্ষ থেকে সংঘর্ষে তাদের নিহত ক্যাডারদের সংখ্যা জানানো হয়েছে। মাওবাদীরা জানিয়েছে, তাদের ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন একজন মহিলা। মাওবাদীদের পক্ষ থেকে বিবৃতি জারি করেছেন তাদের মুখপাত্র বিকল্প। ওই বিবৃতিতে মৃতদের নাম এবং ছবি প্রকাশ করা হয়েছে। তাঁদের নাম নুপো সুরেশ, কাওয়াসি বাদরু, পদম লখমা, মানদভি সুক্ক। মৃত মহিলার নাম ওডি সানি।


ছত্তীসগঢ়ের সুকমা-বিজাপুরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয় শনিবার। ২২ জন জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷ তখনই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় বাহিনীও৷ গুলির লড়াইয়ে শহিদ হন ২২ জন জওয়ান৷

commandoMaoistsCPI MaoistCoBRA

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক