Upper primary recruitment : 'এতজনের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়', শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ নিয়ে বললেন মমতা

Updated : Jun 30, 2021 18:47
|
Editorji News Desk

শিক্ষক নিয়োগে আদালতের স্থগিতাদেশে 'হতাশ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যখনই নিয়োগ হচ্ছে, তখনই কোর্টে মামলা করে দিচ্ছে। ৩-৪ বছর ধরে এটা চলছে। যারা করছে, তারা অন্যায় করছে।"

মমতার কথায়, "যারা মামলা করছে, তারা কারা? তারা কি সমাজের বন্ধু? এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়।"

গত ২১ জুন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি বলে অভিযোগ করে মামলা দায়ের করা হয়। তালিকায় দুর্নীতির অভিযোগ, এসএসসি-র নিয়মভঙ্গের অভিযোগ চাকরিপ্রার্থীদের একাংশের। তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। কম নম্বর পেয়েও তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের একাংশের।

সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

Mamataupper primaryMamata BanerjeeTET

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর