চারিদিকে শুধু জল আর জল। কোথাও আবার জেগে রয়েছে ঘর গেরস্থালির শেষ চিহ্নটুকু। মেদিনীপুরের ইয়াস-বিধ্বস্ত এলাকা আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দিঘা থেকে উপকূলবর্তী ৭১ কিলোমিটার এলাকা ঘুরে দেখেন তিনি। এর মধ্যে রয়েছে শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর-সহ সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরি-সহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন আকাশপথে ওই সব এলাকাও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।ইয়াস-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সেচ, মত্স্য, বন, পরিবেশ, জনস্বাস্থ্য কারিগরী, বিপর্যয় মোকাবিলা-সহ বিভিন্ন সরকারি দফতর যাতে সমন্বয় বজায় রেখে কাজ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।