আলাপনকে ছাড়ল না রাজ্য,বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রকে পত্রাঘাত মমতার

Updated : May 31, 2021 11:23
|
Editorji News Desk

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে ফের কেন্দ্রকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাঁচ পাতার চিঠিতে কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন মমতা। জনস্বার্থেই এই নির্দেশ প্রত্যাহারের অনুরোধ, দাবি মুখ্য়মন্ত্রীর। চিঠিতে বলা হয়েছে এই নির্দেশ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এই একতরফা নির্দেশ আইনসিদ্ধ নয় বলেও চিিঠিতে উল্লেখ করা হয়েছে। নির্দেশ জারির আগে রাজ্যের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে বলা হয়েছে ইয়াস পরবর্তী পর্যায়ে বিপর্যয়ের মোকাবিলার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন । ২৪ মে অবসরের মেয়াদ বাড়ানোর সম্মত্তি দেওয়ার পরেও ২৮ মে কেন সেই নির্দেশ প্রত্যাহার করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা, এর পেছনে কলাইকুন্ডার ঘটনা জড়িয়ে আছে কিনা তাও চিঠিতে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, এই ঘটনায় আমলাদের মনেও বিরুপ প্রতিক্রিয়া পড়বে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে

centralMamataletter

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর