আগামী ২৬ জুলাই দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই নবান্ন সূত্রে খবর ছিল, জুলাই মাসের শেষ সপ্তাহে রাজধানী সফরে যেতে পারেন তিনি।
কিন্তু সেই সময় দিনক্ষণ জানা যায়নি। কিন্তু তৃণমূলের সংসদীয় দল সূত্রে খবর, চলতি মাসের ২৬ তারিখ দিল্লি যেতে পারেন মমতা। ওই দিন বিকেল তিনটের বিমানে কলকাতা থেকে দিল্লি রওনা হতে পারেন তিনি। ২৭, ২৮ ও ২৯ তারিখ দিল্লিতেই থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
নিজের যাবতীয় কর্মসূচি সেরে ৩০ তারিখ রাজধানী থেকে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর, এ বারের সফরে সময় পেলে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন।
সাক্ষাৎ করতে পারেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গেও। এছাড়াও, শরদ পাওয়ার, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব-সহ একঝাঁক বিজেপি বিরোধী নেতার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি