কো-ভ্যাকসিন প্রধানমন্ত্রীর 'মাথা থেকে বেরনো টিকা', দাবি মমতার, চিঠি লিখবেন মোদীকে

Updated : Jun 24, 2021 08:39
|
Editorji News Desk

কো-ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভ্যাক্সিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন নেই। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ করতে বললেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বললেন, দেশের বাইরে করোনার টিকা হিসেবে কোভ্যাক্সিনের কোনও অনুমোদন নেই। ফলে যাঁরা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরা দেশের বাইরে যেতে চাইলে সমস্যায় পড়ছেন। বিশেষ করে বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদের এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে মমতার পরামর্শ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিয়ে এই টিকার অনুমোদনের ব্যবস্থা করা হোক।

বুধবার কোভ্যাক্সিনকে 'প্রধানমন্ত্রীর মাথা থেকে বেরনো টিকা' বলেও মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "আমরা মূলত কোভিশিল্ড দিয়েছি। কোভ্যাক্সিন প্রধানমন্ত্রী নিতে বলেছিলেন। সেটা যাঁরা নিয়েছেন, তাঁরা দেশের বাইরে যেতে গিয়ে সমস্যায় পড়ছেন।"

ModiMamataCentreCOVAXINCOVID 19

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার