উত্তরবঙ্গের মানাবাড়ি চা-বাগানে আবার খাঁচা বন্দি হল একটি চিতাবাঘ। বাগানের দুই নম্বর সেকশনে খাঁচাবন্দি করা হয় একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘকে।
শ্রমিকেরা কাজে যাবার সময় চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখে চা-বাগান কর্তৃপক্ষকে খবর দেন। খবর দেওয়া হয় মালবাজার বনদফতরের আধিকারিকদেরও। চিতাবাঘটিকে লাটাগুড়ির এনআইসি-তে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রাথমিক চিকিৎসা করে গরুমারায় ছেড়ে দেওয়া হবে।
চা-বাগান থেকে চিতাবাঘ ধরা পড়ায় খুশি চা শ্রমিকেরা।