সমুদ্রের জলস্তর বাড়ছে, লাক্ষাদ্বীপ প্লাবিত হওয়ার আশঙ্কা

Updated : Jun 19, 2021 14:30
|
Editorji News Desk

সমুদ্রের জলস্তর বেড়ে প্লাবিত হতে পারে লাক্ষাদ্বীপ। এবং সেই আশঙ্কা বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না। এমনই আশঙ্কার কথা জানালেন আইআইটি খড়্গপুরের এক দল গবেষক। কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে একটি সমীক্ষা করেছিলেন তাঁরা। সমীক্ষার ফলাফল বলছে, উষ্ণায়নের কারণে লাক্ষাদ্বীপের চারপাশের সমুদ্রের জলস্তর বছরে ০.৪-০.৯ মিলিমিটার করে বাড়বে। এর ফলে লক্ষদ্বীপের জনবসতি এলাকা এবং বিমানবন্দর প্লাবিত হতে পারে। তবে ছোট ছোট দ্বীপগুলোতেই এর প্রভাব বেশি পড়বে বলে মনে করছেন গবেষকরা। চেতলাট এবং আমিনির মতো ছোট দ্বীপে সমুদ্র বরাবর স্থলভাগের ৭০-৮০ শতাংশ জলের তলায় চলে যেতে পারে। জলস্তর বাড়লে মিনিকয় দ্বীপও ৬০ শতাংশ স্থলভাগ হারাতে পারে।

Sea Beach

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক