পর্ন কান্ডে শিল্পা শেট্টির স্বামী (Shilpa Shetty Husband Raj Kundra) রাজ কুন্দ্রা আদালতে জামিনের আবেদন করেছেন৷
পর্ন ফিল্ম (Raj Kundra Porn Films) তৈরির অভিযোগে গ্রেফতার রাজের জামিনের আবেদনের বিরোধিতা করেছে মুম্বই পুলিশ। পুলিশ আদালতে আশঙ্কা প্রকাশ করেছে, রাজ কুন্দ্রা জামিন পেলে, তিনিও নীরব মোদী কিম্বা মেহুল চোকসির মতো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।
মুম্বই পুলিসের যুক্তি যেহেতু রাজের কাছে ব্রিটেনের (Raj Kundra Britain citizen) নাগরিকত্ব রয়েছে,সেকারনেই এই আশঙ্কা।
কুন্দ্রা-মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২০ অগাস্ট।মুম্বই পুলিশ আদালতে রাজ কুন্দ্রার জামিন (Raj Kundra Bail Rejected) আবেদনের বিরোধিতা করে জানিয়েছে যে, রাজ জামিন পেলে সমাজের কাছে ভুল বার্তা যাবে।একই সাথে, এই আশঙ্কাও থাকবে যে সে আবার এমন অপরাধ করবে।মুম্বই পুলিশ বলেছে যে এই অপরাধ গুরুতর প্রকৃতির।
বানানো সব ভিডিও কোথায় আপলোড করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।পুলিশ আদালতকে জানিয়েছে যে অভিযুক্তকে জামিন দেওয়া হলে তিনি এই ধরনের আপত্তিকর ভিডিও আপলোড করে তার অপরাধ চালিয়ে যেতে পারেন। এটি সাধারণ জনমানসে এবং সংস্কৃতিতে প্রভাব ফেলবে৷