নেটিজেনদের সতর্কবার্তা কলকাতা পুলিসের। মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করে কলকাতা পুলিশ জানিয়েছে একটি মেসেজ মোবাইল ফোন বা হোয়াটসঅ্যাপে ঘুরছে। ওই মেসেজে একটি কোড দেওয়া আছে। মেসেজটি শেয়ার করার কথাও বলা হচ্ছে। যদি কোনও ব্যক্তি সেটি শেয়ার করেন তবে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে।শুক্রবার কলকাতা পুলিশের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। ওই ছবিতে একটি লিঙ্ক এবং নম্বর কোড দেখা গিয়েছে। যা নিয়ে সতর্ক করে কলকাতা পুলিশ। সচেতনতার জন্য নেটমাধ্যমে তারা জানায়, '৫৫৪-৪১০ কোড উল্লিখিত কোনও লিঙ্ক ফোনে এলে শেয়ার করবেন না। পরিচিত কেউ পাঠালেও না। তার কারণ কিছু জালিয়াত এই পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে'।