গুজরাটে তৃণমূলের ‘খেলা হবে’ কর্মসূচির অনুমতি বাতিল। অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বাতিল করা হল প্রদর্শনী ম্যাচ। গোধরায় তৃণমূলকে (TMC) মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করল স্কুল কর্তৃপক্ষ।
সেন্ট আর্নল্ড হাইস্কুলের কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসের দিনে জানিয়ে দেয়, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে করোনা পরিস্থিতিতে ম্যাচ বাতিল করা হচ্ছে।
এই ঘটনায় বিজেপির হাত আছে বলেই মনে করছেন তৃণমূল সাংসদরা। যদিও রাজ্য বিজেপির তরফে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি এখনও।