মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ভূস্বর্গ । বুধবার ভোরে জম্মু-কাশ্মীরের কিশ্তোর জেলার একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। বিপর্যয়ে মৃত্যু হয় ৫জনের, নিখোঁজ প্রায় ৩০ জন।
পরিস্থিতি মোকাবিলায় কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। গ্রামবাসীরাও নিখোঁজদের খোঁজার চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং টুইট করে জানিয়েছেন, বায়ুসেনার জওয়ানদের পাঠানো হয়েছে। প্রয়োজনে আকাশপথে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হবে।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি চলবে জম্মু-কাশ্মীরে। ক্রমাগত বৃষ্টিতে নদীর জলস্তরও বাড়ছে। নদী সংলগ্ন ও ধস প্রবণ এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন