করোনায় আক্রান্ত কার্তিক আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন তিনি নিজেই। ইনস্টাগ্রামে একটি প্লাস চিহ্ন পোস্ট করেন। আর তার ক্যাপশনে তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন। সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকে ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার পোশাক পরে ব়্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল কার্তিককে। আর সেখানে তাঁর সঙ্গে ব়্যাম্প মাতিয়েছিলেন কিয়ারা আদবানিও।