সোশ্যাল মিডিয়ায় একটু একটু করে জনপ্রিয় হয়ে উঠছেন কাজল ও অজয় দেবগণ কন্যা নাইসা। সম্প্রতি ভাইরাল হয়েছে নাইসার নাচের একটি ভিডিয়ো। স্কুলের একটি অনুষ্ঠানে অনেকের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে তাকে। তবে নাচের জন্য মায়ের হিটগানগুলির উপরই ভরসা রেখেছিল নাইসা। আর সেই গানের তালেই সহপাঠীদের সঙ্গে পা মেলায় সে। তার মধ্যে রয়েছে 'বোলে চুড়িয়া', 'সজদা' ও 'তেরে নয়না'-র মতো ট্র্যাকগুলি।