Shahrukh-Kajol: পর্দায় আরও একবার শাহরুখ-কাজল ম্যাজিক? ভক্তদের অপেক্ষা শুরু এখন থেকেই

Updated : Jul 28, 2021 20:24
|
Editorji News Desk

শাহরুখ-কাজল, বেশি শব্দ খরচ না করলেও একসময় পাশাপাশি এই দুটো নাম বসলেই অনেক কথা বলা হয়ে যেত। নয়ের দশক এবং তারপরেও বেশ খানিকটা সময়ের জন্য বলিউডের হিট, না শুধু হিট নয়, সুপারহিট জুটি। পরদায় ফের একসঙ্গে দেখা যাবে দু'জনকে? সব ঠিক থাকলে রাজকুমার হিরানীর ছবির সৌজন্যেই পর্দায় আবার দেখা যেতে পারে শাহরুখ-কাজল ম্যাজিক। ডিডিএলজে, কুছ কুছ হোতা হ্যায়, কভি খুশি কভি গম, মাই নেম ইজ খানের পর আরও একবার!

ইমিগ্রেশন নিয়ে বানানো ছবিতে শাহরুখের স্ত্রীয়ের ভুমিকায় দেখা যাবে কাজলকে। এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন তাপসী পন্নু। বিদ্যা বালান, মনোজ বাজপেয়ী, বোমান ইরানীরাও থাকবেন নানা গুরুত্বপূর্ণ চরিত্রে। 

তবে ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও। সব পাকাপাকি হলে ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন রাজকুমার হিরানী নিজে, এবং তার সঙ্গে কিং খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। 

 

KajolShahrukh Khan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ