Jet Airways: ফের আকাশে উড়বে জেটের উড়ান, সদর দফতর সরানো হচ্ছে দিল্লিতে

Updated : Sep 14, 2021 07:56
|
Editorji News Desk

দেশের আকাশে ফের উড়তে চলেছে জেট এয়ারওয়েজের উড়ান। ২০২২-র প্রথম ত্রৈমাসিকেই অভ্যন্তরীন বিমান পরিষেবা চালু করতে চলেছে জেট এয়ারওয়েজ। অন্যদিকে, আগামী বছরের শেষ ত্রৈমাসিকেই শুরু হতে চলেছে স্বল্প দূরত্বের আন্তর্জাতিক উড়ানও। জেট  অধিগ্রহণকারী জালান কালরোক কনসোর্টিয়াম এ কথা জানিয়েছে। জেট এয়ারওয়েজের প্রথম উড়ানটি চলবে দিল্লি ও মুম্বই রুটে। সেইসঙ্গে সংস্থার সদর দফতর মুম্বই থেকে দিল্লিতে সরিয়ে আনা হবে। 

কোম্পানি আগামী তিন বছরে ৫০ টিরও বেশি বিমান ও পাঁচ বছরের মধ্যে ১০০ টির বেশি বড় বিমান অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।  ইতিমধ্যেই সংস্থা ১৫০-এর বেশি পূর্ণ সময়ের কর্মী তাদের পে রোলে অন্তর্ভূক্ত করেছে এবং ২০২১-২২ অর্থবর্ষে আরও এক হাজারের বেশি কর্মী নেওয়ার লক্ষ্য নিয়েছে।

Jet AirwaysDomestic Flights

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক