জম্মুর এয়ারফোর্স স্টেশনে বিস্ফোরণের নতুন তথ্য। বায়ুসেনা সূত্রে ২টি বিষয় সামনে এসেছে। প্রথমত, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয়ত, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল। ঘটনার নেপথ্যে জঙ্গি-যোগের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যদিও, এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বায়ুসেনা। পৃথক তদন্ত চালাতে ঘটনাস্থলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) প্রতিনিধিদল।গোটা ঘটনায় জম্মুর ত্রিকূট নগর থেকে নাদিম নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছ পুলিস। বছর ২০ র ওই জঙ্গীর থেকে পাঁচ কেজি বিস্ফোরক ও আইডি উদ্ধার হয়েছে।