চাঁদে প্রাণের অস্তিত্ব থাকতে গেলে যা আবশ্যিক, তা হল জল। আর চাঁদের মাটিতে হাইড্রক্সিল এবং জলের অণুর অস্তিত্ব পেল ভারতীয় এক যন্ত্র। চন্দ্রযান-২ এর জন্য বানানো এক যন্ত্রে এই যুগান্তকারী খোঁজ পাওয়া গেল।
ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই কৃত্রিম উপগ্রহ (Satellite) উৎক্ষেপণ করার প্রস্তুতি সেরে ফেলেছে৷ নিজেদের বহু স্বপ্নের প্রজেক্ট জিও ইমেজিং উপগ্রহ জিস্যাট -১ (Gisat-1)। ১২ অগাস্ট উৎক্ষেপণ করতে চলেছে৷ আমাদের দেশের দৈনিক বেশ কিছু ছবি তুলবে স্যাটেলাইটটি। রোজকার আবহাওয়ার কী কী পরিবর্তন হচ্ছে তাও বোঝা সহজ হবে এই সব ছবি থেকে।