বাফটার পর এ বার অস্কারের মঞ্চেও সোমবার শ্রদ্ধার্ঘ্য জানানো হল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানকে। প্রতিবছরই অস্কারের মঞ্চে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রয়াতদের শ্রদ্ধার্ঘ্য বিভাগে স্মরণ করা হয়। এ বারও তার অন্যথা হয়নি। ইরখান থান ও অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়াকে স্মরণ করা হয়েছে। এছাড়াও শ্রদ্ধা জানানো হয়েছে আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারিকে। এদিকে অস্কারের মঞ্চে ইরফানের মুখ ভেসে উঠতেই আবেগঘন হয়ে পড়েন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের ভাব প্রকাশ করেছেন তাঁরা।