Indore:এক প্যাকেট সিগারেটের জন্য খুন! মধ্যপ্রদেশেরে ইন্দোরে ভয়াবহ ঘটনা

Updated : Sep 06, 2021 08:39
|
Editorji News Desk

আবারও এক নৃশংস ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে(Indore)। মাত্র ৭০ টাকার জন্য খুন হয়ে গেলেন এক পান দোকানের মালিক।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে,শনিবার সন্ধেয় সিগারেটের দোকানে আসেন দুই মদ্যপ ব্যক্তি। ধারে সিগারেট চাইলে তাদের ফিরিয়ে দেন দোকান মালিক পিন্টু দুবে।

রবিবার ফের মদ্যপ অবস্থায় দুজনে পিন্টু দুবের দোকানে আসেন। ফের ঝামেলা শুরু হয় ধার দেওয়া নিয়ে। তখনই রড দিয়ে পিন্টু দুবের মাথায় আঘাত করেন দুই মদ্যপ। 

এরপর ছুরি দিয়ে কোপানো হয় দোকান মালিককে।পথচারীরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। 

এনডিটিভির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে দোকানের চারপাশে রাস্তায় রক্ত ​​ঝরছে।

ভিডিওতে দুই মদ্যপকে রড হাতে ঘুরতেও দেখা গেছে।ঘটনার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। আর একজন বেপাত্তা।

MurderIndore

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক