প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। শুক্রবার ভোররাতে পঞ্জাবের মোগার লাঙ্গিয়ানা খুর্দ গ্রামে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর। টুইটে বায়ুসেনার তরফে একথা জানানো হয়। মৃত পাইলটের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বায়ুসেনা। যদিও বিমান দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা।