করোনা আবহে মানুষের প্রাণ বাঁচাতে প্রাণপাত পরিশ্রম করছেন তাঁরা৷ কিন্তু তা সত্ত্বেও চিকিৎসকদের উপর হামলা বন্ধ হচ্ছে না৷ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দাবি, ডাক্তারদের উপর হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ করছে না কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি। এর প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে প্রতিবাদে শামিল হলেন চিকিৎসকেরা। ভারতের প্রায় প্রতিটি রাজ্যে দাবিদাওয়া সম্বলিত ব্যানার, পোস্টার নিয়ে সরব হলেন তাঁরা।