রামদেবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ-র উত্তরাখণ্ড ডিভিশন। সঙ্গে ১ হাজার কোটি টাকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে তাঁর থেকে। অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁকে এই নোটিস পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে রামদেবকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। সেখানে অ্যালোপ্যাথি চিকিৎসাকে নির্বোধ এবং দেউলিয়া বলে উল্লেখ করেন রামদেব। এরপরেই ই আইএমএ-র তরফে নোটিস পাঠানো হয় তাঁকে। সোশ্যাল মিডিয়া থেকে ভিডিয়োটি সরাতে বলা হয়েছে রামদেবকে।