শনিবার দুপুর ৩ টেয় আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, বোর্ডের ওয়েবসাইট cisce.org থেকে পড়ুয়ারা এ বিষয়ে আরো বিশদে তথ্য পাবেন।
এবছর করোনা আবহে সিআইএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়। তার পরই বোর্ড সিদ্ধান্ত নেয়,মূল্যায়নের ভিত্তিতে আইসিএসসি এবং আইএসসি-র ফল প্রকাশ করা হবে।