নিখিলকে বিয়ে করেননি, লিভ ইন করেছেন, তাই বিচ্ছেদের প্রশ্ন নেই। বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে বিস্ফোরক নুসরত জাহান। গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় বাংলা বিনোদন জগতের সবচেয়ে বড় খবর, মা হচ্ছেন নুসরত। আগামী সেপ্টেম্বরেই আসছে সেই শুভ দিন। তবে অভিনেত্রী সাংসদের ব্যাক্তিগত জীবন, প্রেম, বিয়ে, সন্তানের পিতৃ পরিচয়, এই সব কিছু নিয়ে গসিপের অন্ত নেই। এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী নিজে। এবার মুখ খুললেন। নুসরত জানালেন, তুরস্কের আইন অনুযায়ী, তাঁদের বিয়ে বৈধ নয়, তাই আলাদা করে বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। হিন্দু-মুসলমান বিয়েতে যে স্পেশাল ম্যারেজ অ্যক্ত থাকে, তাও স্বাক্ষরিত হয়নি তাঁদের মধ্যে।নুসরতের মা হওয়ার গুঞ্জনের মাঝেই সাংসদের হবু সন্তানের বাবা যে নিখিল নন, এ কথা তিনি নিজেই জানিয়েছেন। টলিপাড়ায় জোর গুঞ্জন, অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নুসরত। প্রকাশ্যে এ নিয়ে কিচ্ছু না বললেও দু'জনের কেউই অস্বীকারও করেননি তা।