রাজ্য ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাইকোর্টে পেশ করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ‘কুখ্যাত দুষ্কৃতী’র তালিকায় রয়েছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম।
তালিকায় উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, শেখ সুফিয়ান থেকে পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহা, খোকন দাসের মতো রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক-সহ একাধিক তৃণমূল নেতার নাম।
জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্টের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
এই রিপোর্টকে উদ্দেশ্যপ্রণোদিত-একতরফা বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতারা।তৃণমূল নেতা জ্য়োতিপ্রিয় মল্লিক মানবাধিকার কমিশনের এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো বলে দাবি করেছেন।