হাওড়া জেলা বাম কর্মী সংগঠনের ডাকে আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো।বাম কর্মীরা জেলা শাসকের অফিসের দিকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ।আগে থেকেই করা ছিল লোহার ব্যারিকেড।
সেই ব্যারিকেড ভেঙে এগোবার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা শুরু হয়।বিশাল পুলিশ বাহিনী থাকায় এগোতে পারেননি আন্দোলনকারীরা।
পুর নিগমের সামনেই বিক্ষোভ দেখতে থাকে।হাওড়া জেলা সি এই টি ইউ সাধারণ সম্পাদক সমীর সাহা বলেন কৃষি আইন, নতুন শ্রমকোড, বিদ্যুৎ বিল সহ ২৩ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচীর অনুসারে হাওড়া জেলা শাসকের অফিস ও আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়।