বিজেপির তারকা বিধায়কের নিখোঁজ ব্যানার। পোস্টারের পর এবার বিজেপির তারকা বিধায়কের সন্ধান চেয়ে লাগানো হল ব্যানার।
খড়গপুর লোকাল থানা মোড়, পুরাতন বাজার মোড়, কৌশল্যা মোড় খরিদা, গোলবাজার-সহ বিভিন্ন এলাকায় হিরণ চট্টোপাধ্যায়ের নামে ব্যানার দেখা যায়। ব্যানারের নীচে লেখা, সৌজন্যে খড়গপুর শহরের সাধারণ মানুষ। এনিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
৩ দিন আগে, তালবাগিচা এলাকায় খড়গপুর সদরের বিজেপি বিধায়কের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়।
সেই ঘটনাকে ঘিরেই শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা। তার রেশ কাটতে না কাটতেই ফের বিজেপি বিধায়কের নামে খড়গপুরে পড়ল গেল ব্যানার।