অতিমারী শুষে নিচ্ছে একটা দেশকে। আর সে দেশেই করোনার যাবতীয় কড়া নিয়ম থেকে বাঁচতে মালদ্বীপে বিলাসবহুল ছুটি কাটাচ্ছেন বলিউডের বেশ কয়েকজন চেনা মুখ। এসব দেখে যারপরনাই বিরক্ত নওয়াজউদ্দিন সিদ্দিকি। স্পটবয়কে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দীন সম্প্রতি বলেছেন, মানবতার খাতিরে অন্তত এই পরিস্থিতিতে নিজেদের ভ্যাকেশন নিয়ে প্রকাশ্যে আলোচনা করা বন্ধ রাখা উচিত। সংকটের সময় দেশ ছেড়ে পালানোকে মোটেই ভালো চোখে দেখেননি 'সেক্রেড গেমস' অভিনেতা।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে, রণবীর-আলিয়া, টাইগার-দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানেরা সবাই ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি দিয়েছেন।