প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তার জেরেই এ বার হরিয়ানায় অনির্দিষ্টকালের জন্য জারি করা হল নাইট কারফিউ। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। সোমবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে কারফিউ।
রবিবার হরিয়ানায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪০জন। মৃত্যু হয়েছে ১৬জনের। এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৮৮১। মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ২৬৮জনের।