এগিয়ে আসছে পুজো। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর। মহার্ঘভাতা বাড়ল ১১ শতাংশ।ফলে ১৭ শতাংশ থেকে বেড়ে মহার্ঘভাতা হল ২৮ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মহার্ঘভাতা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। তিনটি কিস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হয়। সেই সিদ্ধান্তেই এবার বদল আনল কেন্দ্র। বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী, ১, জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১-এ যে তিনবার মহার্ঘভাতা দেওয়ার কথা ছিল, এবার সেই ভাতা তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে লাভবান হবেন প্রায় ৫২ লক্ষ কর্মী এবং ৬০ লক্ষ পেনশনভোগী।