করোনা মোকাবিলায় সামিল হবেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরাও, জানালেন রাওয়াত

Updated : Apr 26, 2021 20:23
|
Editorji News Desk

করোনা মোকাবিলায় এ বার সামিল হবেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরাও। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সশস্ত্র বাহিনীর যে সব স্বাস্থ্যকর্মী ২ বছর আগে অবসর নিয়েছেন তাঁদের করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে বলা হয়েছে। তবে নিজের বাড়ির কাছেই চিকিৎসা পরিষেবার কাজে যোগ দেবেন তাঁরা।

দেশের মধ্যে এবং বিদেশ থেকে অক্সিজেন পরিবহণের ক্ষেত্রে বায়ুসেনার ভূমিকার বিষয়েও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বিপিন রাওয়াত। এছাড়া সাধারণ মানুষকে সাহায্যের জন্য প্রচুর পরিমাণে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি করা হবে। পাশাপাশি সেনার স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালগুলি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

General RawatArmed Forces

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক