জাতীয় মানবাধিকার কমিশনের বিশেষ দলের রিপোর্টের সুপারিশে কলকাতার হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তারই অংশ হিসেবে কোচবিহারে এক তৃণমূল (TMC) কর্মীকে খুনের অভিযোগে ৪ জন বিজেপি (BJP) কর্মীকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর গত ৫ মে তুফানগঞ্জের চিলাখানার বাসিন্দা তৃণমূল কর্মী শাহিনুর রহমানের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, আগের দিন থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিল মৃতের পরিবার ও তৃণমূল কংগ্রেস।