Watch: টাকা মাটি, মাটি হিরে! ২ বছরে ৬ বার জমি খুঁড়ে হিরে পেলেন মধ্যপ্রদেশের কৃষক

Updated : Aug 30, 2021 11:25
|
Editorji News Desk

টাকা মাটি, মাটি হিরে।২ বছরে ৬ বার !  মূল্যবান হিরে (diamond) খুঁজে পেলেন এক কৃষক ৷ 

মধ্যপ্রদেশের পান্না (Panna ) জেলার ঘটনা ৷ লিজ নেওয়া সরকারি জমিতে হীরকপ্রাপ্তি হল তাঁর ৷ এ বার যে হিরের টুকরো পেয়েছেন তার ওজন ৬.৪৭ ক্যারাট ৷

সৌভাগ্যবান হীরকপুরুষের নাম প্রকাশ মজুমদার ৷ পান্না জেলার জারুয়াপুর গ্রামের হিরের খনি এলাকা থেকে শুক্রবার তিনি হিরেটি পেয়েছেন বলে দায়িত্বপ্রাপ্ত ডায়মন্ড অফিসার নূতন জৈন জানান ৷ খুব শীঘ্রই ৬.৪৭ ক্যারাটের ওই হিরে নিলামে তোলা হবে ৷ সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত হবে এর দাম ৷প্রকাশ জানিয়েছেন, ‘‘আমরা মোট ৫ জন মিলে খনি এলাকায় জমি লিজ নিয়ে হিরে অনুসন্ধান করছি ৷ ৬.৪৭ ক্যারাটের যে হিরে পেয়েছি, সেটা আমরা সরকারের হিরে অফিসে জমা দিয়েছি ৷’’

যা টাকা পাওয়া যাবে নিলামে, তা সমানভাগে পাঁচজনের মধ্যে ভাগ করা হবে বলে জানিয়েছেন প্রকাশ ৷গত বছর প্রকাশ পেয়েছিলেন একটি ৭.৪৪ ক্যারাটের হিরে ৷

পাশাপাশি গত ২ বছরে তিনি আরও চারটি হীরকখণ্ড পেয়েছেন যেগুলির ওজন ২ থেকে ২.৫ ক্যারাট ৷সরকারের তরফে বলা হয়েছে, না কাটা হিরেটি সব নিয়ম মেনে নিলামে তোলা হবে ৷

তার পর সরকারের রয়্যালটি এবং কর বাদ দিয়ে বাকি টাকা ওই কৃষককে দিয়ে দেওয়া হবে ৷ মনে করা হচ্ছে নিলামে এর দাম উঠতে পারে প্রায় ৩০ লক্ষ টাকা

farmerDiamond

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক