বলিউডের গণ্ডি পেরিয়ে এ বার হলিউডে পা রাখছেন ফারহান আখতার। আমেরিকান প্রযোজনা সংস্থা মার্ভেল স্টুডিয়োর একটি ছবিতে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই ব্যাংককে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। আপাতত সেখানেই রয়েছেন ফারহান। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন একাধিক হলিউড তারকা। যদিও ছবি সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানাননি ফারহান। প্রকাশ্যে আসেনি ছবির নামও। ফারহানের পরবর্তী 'তুফান'। শীঘ্রই অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে ছবিটি।