কোভিড সতর্কতায় কোনওভাবেই লাগাম শিথীল করতে রাজি নয় কেন্দ্র। কোভিড বিধি পালন নিয়ে অন্যান্য রাজ্যকে চিঠি দিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখ্যসচিব অজয় ভাল্লা।
চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, দেশ জুড়ে সংক্রমণ কমলেও দ্বিতীয় ঢেউয়ের রেশ এখনও কাটেনি। বিধিনিষেধ শিথিল করার সময়ে সমস্ত বিষয় মাথায় রেখে খুবই সচেতন ভাবে তা করতে হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, দোকানপাট, বাজার, মল, রেস্তরাঁ, পানশালা, বাসস্টপ, স্টেশনের মতো যে সব জায়গায় লোকসমাগম বেশি, সেখানে কোভিড বিধি বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
বিধিনিষেধ লঙ্ঘন হলে দায়ী থাকবেন দায়িত্বে থাকা অফিসারেরা। সেই সঙ্গে যাঁরা নিয়ম অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্র।