চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। আপনারা হয়তো অনেকেই জানেন যে ১০ হাজার শূন্যপদে রাজ্যের স্কুলগুলিতে ও রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে অষ্টম শ্রেণী পাস থেকে গ্রাজুয়েশন পাস পর্যন্ত বিভিন্ন পদে লোক নেওয়া হবে। যেমন গ্রুপ ডি, ক্লার্ক, পিয়ন পদে লোক নেওয়া হবে। ইতিমধ্যেই এনিয়ে একটি অফিশিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে যাতে সব জেলার স্কুলের DI দের বলা হয়েছে কোন স্কুলে কতগুলো শূন্য পদ আছে তা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কে জানাতে। এই বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট যে খুব দ্রুতই ১০ হাজার শূন্যপদে গ্রুপ ডি, ক্লার্ক পিয়ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। রাজ্য সরকারি স্কুলগুলিতে ১০ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি অক্টোবর বা নভেম্বর মাসে প্রকাশিত হবে