বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি ওড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংসদ জন এবং সৌমিত্রের পৃথক ‘উত্তরবঙ্গ’ এবং ‘জঙ্গলমহল’ রাজ্যের দাবি প্রসঙ্গে দিলীপ সোমবার বলেন, ‘‘পশ্চিমবঙ্গকে আমরা একটি রাজ্য হিসেবেই দেখি। রাজ্যেই উন্নয়ন এবং অগ্রগতিই বিজেপি-র লক্ষ্য। এ বিষয়ে অন্য কেউ কী বললেন তার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। রাজ্য এখন অশান্তির বাতাবরণ চলেছে। তাই হয়ত অনেকে হতাশ হয়ে এমন মন্তব্য করেছেন।’’ভোট পরবর্তী পরিস্থিতি দেখতে বীরভূম জেলায় এসে দলত্যাগী মুকুল রায়কে তোপ দাগে্ন করলেন দিলীপ ঘোষ। সোমবার সিউড়ির দলীয় কার্যালয়ে বিজেপি-র রাজ্য সভাপতি মুকুল প্রসঙ্গে বলেন, ‘‘উনি চলে যাওয়ায় দল রাহুমুক্ত হয়েছে।